হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন। তাঁরা দুজন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডাদেশের পর ইন্টারপোলে নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন। গত বছরের ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে নির্বিচারে হত্যা ও দমনে নির্দেশ দেওয়ার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ১৭ নভেম্বর তাঁদের মৃত্যুদণ্ড দেন।

Related posts

বাউল আবুল সরকারের বক্তব‍্যকে নিয়ে- সেজান মাহমুদ

রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইন্কঃ সভাপতি বিপ্লব সাধারণ সম্পাদক সোহেল

কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা