New York 24 News http://nybangla24.com News from USA Fri, 28 Nov 2025 23:14:22 +0000 en-US hourly 1 https://wordpress.org/?v=6.8.3 বাউল আবুল সরকারের বক্তব‍্যকে নিয়ে- সেজান মাহমুদ http://nybangla24.com/2025/11/26/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%89%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac/ http://nybangla24.com/2025/11/26/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%89%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac/#respond Thu, 27 Nov 2025 03:47:57 +0000 https://nybangla24.com/?p=1986
একঃ আবুল সরকারের যে ভিডিও ভাইরাল সেটা সম্ভবত বিচার পালার অংশ। এই ধরনের পালাগানে দুইজন দুইপক্ষ নিয়ে কথা বলে, যুক্তি দেয়, ঠাট্টা মস্করাও করে। শেষে সবাই মেনে নেয় যার যার যুক্তি। তাই এই কথাগুলো তাঁর নিজস্ব পজিশনের নাও হতে পারে।
দুইঃ ধরে নিলাম তিনি সত্যি সত্যি বিশ্বাস করে এই কথাগুলো বলেছেন। কী বলেছেন তার সার কথা হলো-কোরান ও হাদিস অনুসারে প্রথম সৃষ্টি কী তা নিয়ে কোন একমত নাই। কোথাও আরশ প্রথমে, কোথাও পানি, কোথাও কলম, এরকম ভেদনিয়ে ইসলামি স্কলারদের মধ্যেও ভিন্ন ভিন্ন মত আছে। তাহলে বাউল বললে দোষ কোথায়??
তিনঃ আবুল সরকার যেভাবে যে ভাষায় বলেছে তা নিয়ে অনেকের আপত্তি। মানলাম। পালাগানে আক্রমনাত্মক ভাষায় কেউ কেউ বলে। আব্দুল সরকার বলেছে যা তা প্যারাফেস করলে এরকম, “ আল্লাহ একেক সময় একেক কথা বলছেন, কোনটা যে মুখ দিয়ে আর কোনটা যে গোয়া দিয়ে তা বোঝা মুশকিল”। এবার ভাষাগত দিক থেকে দেখুন। এই যে মুখ এবং পশ্চাৎদেশের কথা বলা হলো, এটা একটা উপমার মতো, বা এনালজির মতো। মূল বক্তব্য হলো এখানে “মুখের” কথা ভিন্ন হবে কেন? যেহেতু আল্লাহ নিরাকার তাঁর তো মুখ, পাছা, কোন অঙ্গই নাই। সেখানে তাঁর অপমান কেন হবে???
চারঃ “ধর্মানুভূতিতে আঘাত” এই শব্দবন্ধকে অস্বীকার করা উচিত সবার। লক্ষ্য করে দেখুন প্রতিটা বড় বড় ধর্ম নিজেরা অন্যের ধর্মানুভূতি কে আঘাত করে, বুড়ো আঙ্গুল দেখিয়ে নিজেরা প্রতিষ্ঠিত হয়েছে। যেমন, ইহুদীরা খ্রিশ্চান দের আঘাত করেছে, আবার খ্রীস্টানরা মুসলমানদের করেছে, আবার মুসলমানেরা পেগানদের ধর্মানুভূতিতে আঘাত করেছে। তাই এটার বিরুদ্ধে অবস্থান না নিলে কোন অগ্রসর চিন্তার কথা হতে পারে না। “ধর্মানুভূতিতে আঘাত” এই ধারনাটাই স্বৈরাচারী ধারণা।
পাঁচঃ বাংলাদেশে একটা কঠোর আইন হওয়া উচিত। কথায় কথায় অন্যের গায়ে হাত তোলা, যা অন্য সভ্য দেশে এসল্ট ও ব্যাটারি মানে হলো জেল-যোগ্য অপরাধ। আপনি কিসে আহত বা নিহত হবেন তা আপনার নিজস্ব কন্ট্রোলে। বহুদিন আগে এক প্রবচনে লিখেছিলাম- জুতা আবিস্কারে যেমন মুচি বুদ্ধি দিয়েছিল যে সারা পৃথিবীর ধুলা না পরিস্কার করে নিজের পা-জোড়া চামড়া দিয়ে ঢেকে নিন। ব্যস। আপনার মনকে সহনশীলতার চামড়ায় ঢাকুন তাহলে আর আঘাত লাগবে না। কিন্তু অন্যকে মারা বা ফিজিক্যালি আঘাত করার অধিকার কারো নেই, শুধু অনুভূতির কারনে।
সবশেষ, কারো কথা ভাল না লাগলে মুখ ফিরিয়ে নিন, গালি দিয়ে সরে যান, কিন্তু মার মার, কল্লা কাট, ফাঁসিতে ঝোলানো এইসব বর্বরতা কঠোরভাবে বন্ধ করা জরুরি। না হলে, শক্ররা যা চায়, বাংলাদেশ একটি ব্যর্থ জঙ্গি রাষ্ট্রে পরিনত হবে!
]]>
http://nybangla24.com/2025/11/26/%e0%a6%ac%e0%a6%be%e0%a6%89%e0%a6%b2-%e0%a6%86%e0%a6%ac%e0%a7%81%e0%a6%b2-%e0%a6%b8%e0%a6%b0%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%ac/feed/ 0
রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইন্কঃ সভাপতি বিপ্লব সাধারণ সম্পাদক সোহেল http://nybangla24.com/2025/11/26/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8/ http://nybangla24.com/2025/11/26/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8/#respond Thu, 27 Nov 2025 01:21:51 +0000 https://nybangla24.com/?p=1973

গত ২৪ নভেম্বর সোমবার রাত ৭টার সময় নবান্ন পার্টি হলে রূপসী চাঁদপুর ফাউন্ডেশন নিউইয়র্ক ইন্ক-এর  নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন প্রধান নির্বাচন কমিশনার  হারুন ভূইয়া, নির্বাচন কমিশনার মামুন মিয়াজি ও মোঃ মোবারক হোসেন। উক্ত নির্বাচনে সভাপতি প্রার্থী ছিলেন মোট ৮জন, সাধারণ সম্পাদক প্রার্থী ছিলেন ৩জন। নির্বাচিন কমিশনারগণ সবাসরি নির্বাচনে না গিয়ে উপস্থিত সকল সাধারণ সদস্য, আজীবন সদস্য ও উপদেষ্টাদের সাথে আলাপ আলোচনা করে সভাপতি পদে বিপ্লব সাহা ও সাধারণ সম্পাদক পদে হাসান মাহমুদ সোহেলকে বিজয়ী ঘোষণা করেন।

এখানে উল্লেখ্য, সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হয়েছে এবং তারা পরবর্তিতে  পূর্ণাঙ্গ কমিটি গঠন করবেন।

]]>
http://nybangla24.com/2025/11/26/%e0%a6%b0%e0%a7%82%e0%a6%aa%e0%a6%b8%e0%a7%80-%e0%a6%9a%e0%a6%be%e0%a6%81%e0%a6%a6%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0-%e0%a6%ab%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%87%e0%a6%b6%e0%a6%a8/feed/ 0
হাসিনা-কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন http://nybangla24.com/2025/11/26/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87/ http://nybangla24.com/2025/11/26/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87/#respond Wed, 26 Nov 2025 23:53:32 +0000 https://nybangla24.com/?p=1970 ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের বিরুদ্ধে ইন্টারপোলে নোটিশ জারি প্রক্রিয়াধীন। তাঁরা দুজন মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি। পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, শেখ হাসিনা ও কামালের মৃত্যুদণ্ডাদেশের পর ইন্টারপোলে নোটিশ জারির বিষয়টি প্রক্রিয়াধীন। গত বছরের ছাত্র-জনতার জুলাই অভ্যুত্থানে নির্বিচারে হত্যা ও দমনে নির্দেশ দেওয়ার দায়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি) ১৭ নভেম্বর তাঁদের মৃত্যুদণ্ড দেন।

]]>
http://nybangla24.com/2025/11/26/%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be-%e0%a6%95%e0%a6%be%e0%a6%ae%e0%a6%be%e0%a6%b2%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%b0%e0%a7%81%e0%a6%a6%e0%a7%8d%e0%a6%a7%e0%a7%87/feed/ 0
হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি http://nybangla24.com/2025/11/26/%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/ http://nybangla24.com/2025/11/26/%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/#respond Wed, 26 Nov 2025 23:39:49 +0000 https://nybangla24.com/?p=1966

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে হোয়াইট হাউসের কাছে ন্যাশনাল গার্ডের দুই সদস্যকে গুলি করা হয়েছে। এ ঘটনায় একজন সন্দেহভাজনকে আটক করা হয়েছে। স্থানীয় সময় বুধবার দুপুরে হামলার ঘটনা ঘটে।যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় তদন্ত সংস্থার (এফবিআই) পরিচালক ক্যাশ প্যাটেল সাংবাদিকদের জানিয়েছেন, ওই দুই সদস্যের অবস্থা গুরুতর। এই হামলার তদন্ত কেন্দ্রীয় ও স্থানীয়ভাবে হবে। বিষয়টিকে আইন-প্রয়োগকারী কর্মকর্তাদের ওপর হামলা হিসেবে বিবেচনা করা হবে।

এর আগে ওয়েস্ট ভার্জিনিয়ার গভর্নর প্যাট্রিক মরিসি জানিয়েছিলেন, ন্যাশনাল গার্ডের আহত ওই দুই সদস্য মারা গেছেন। পরে জানা যায়, তাঁরা বেঁচে আছেন। তবে অবস্থা সংকটাপন্ন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, সন্দেহভাজন হামলাকারীকে আটক করা হয়েছে। তিনি গুরুতরভাবে আহত অবস্থায় রয়েছেন।ওয়াশিংটন ডিসি মেট্রোপলিটন পুলিশের কর্মকর্তা জেফ্রি ক্যারল জানান, হামলাকারী একজনই। ঘটনাস্থলেই তাঁকে গুলিবিদ্ধ করা হয়েছে। তাঁকে হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
]]>
http://nybangla24.com/2025/11/26/%e0%a6%b9%e0%a7%8b%e0%a6%af%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%9f-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%89%e0%a6%b8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%9b%e0%a7%87-%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%af%e0%a6%be/feed/ 0
বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুনের কারণ জানালেন প্রেস সচিব http://nybangla24.com/2025/11/26/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%8b-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/ http://nybangla24.com/2025/11/26/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%8b-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/#respond Wed, 26 Nov 2025 05:11:22 +0000 https://nybangla24.com/?p=1959
হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে কার্গো শেডে আগুনের ঘটনায় গঠিত তদন্ত কমিটি আজ প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের কাছে চূড়ান্ত প্রতিবেদন জমা দিয়েছে। তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, আগুনের সূত্রপাত ছিল— বৈদ্যুতিক আর্ক এবং শর্ট সার্কিটের কারণে। এই অগ্নিকাণ্ড কোনো নাশকতা ছিল না। মঙ্গলবার রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এসব কথা বলেন। তিনি বলেন, স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি প্রধান উপদেষ্টার কাছে তদন্ত প্রতিবেদন হস্তান্তর করেন। পরে এ রিপোর্ট নিয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

তদন্তে দেখা গেছে, কুরিয়ার শেডের ভেতরে বিভিন্ন সংস্থার জন্য ৪৮টি ছোট লোহার খাঁচার অফিস স্থাপন করা হয়েছে। কিন্তু, সেখানে কোনো প্রাথমিক অগ্নি নিরাপত্তা ব্যবস্থা—যেমন ফায়ার অ্যালার্ম, স্মোক ডিটেক্টর, স্প্রিঙ্কলার বা হাইড্রান্ট ছিল না। প্রেস সচিব আরও জানান, প্রতিবেদনে উল্লেখ রয়েছে যে, কাগজ-লেপে মোড়ানো কাপড়ের রোল, রাসায়নিক পদার্থ, কম্প্রেসড পারফিউম বোতল, বডি স্প্রে, ইলেকট্রনিক্স, ব্যাটারি এবং ঔষধি কাঁচামালসহ দাহ্য সামগ্রী অগোছালোভাবে জমা ছিল। এসব পণ্য নিরাপত্তা বিধি মেনে রাখা হয়নি এবং যেকোনো সময় বড় দুর্ঘটনার আশঙ্কা ছিল।

তদন্ত কমিটি ৯৭ জন সাক্ষীর মৌখিক ও লিখিত সাক্ষ্য গ্রহণ করেছে। তাদের তথ্যমতে, সম্প্রসারিত কুরিয়ার শেডের আগুনের সূত্রপাত ছিল—বৈদ্যুতিক আর্ক এবং শর্ট সার্কিটের কারণে। তদন্তে তুরস্ক, বুয়েট, অগ্নি নিরাপত্তা বিশেষজ্ঞ এবং সিআইডি ফরেনসিক তদন্তকারীরা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শফিকুল আলম বলেন, তদন্ত কমিটি আরও প্রকাশ করেছে, ২০১৩ সাল থেকে ওই স্থানে সাতটি বড় অগ্নিকাণ্ড ঘটেছে, যার অধিকাংশই গণমাধ্যমে ব্যাপকভাবে প্রকাশিত হয়নি। এসব ঘটনার পরও সিভিল এভিয়েশন অথরিটির কাছে আগুন প্রতিরোধ ও জরুরি ব্যবস্থা গ্রহণের কোনো প্রতিষ্ঠানিক সক্ষমতা নেই।

কমিটি সুপারিশ করেছে, বিমানবন্দর রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তার জন্য একটি স্বতন্ত্র বিমানবন্দর পরিচালনা কর্তৃপক্ষ গঠন করা হোক, এবং সিএএবি কেবল নিয়ন্ত্রক হিসেবে কাজ করবে। এছাড়া প্রধান স্থাপনাগুলোর নিরাপত্তা মান নিশ্চিত করা, বাংলাদেশ বিমানের ভূমিকা কেবল ফ্লাইট পরিচালনায় সীমাবদ্ধ রাখা এবং গ্রাউন্ড-হ্যান্ডলিংসহ অন্যান্য কার্যক্রমের জন্য দক্ষ অপারেটর নিয়োগ করা উচিত। কমিটি বিমান সংস্থার জন্য বিশেষ শ্রেণির ফায়ার স্টেশন দ্রুততম সময়ে স্থাপন, বিপজ্জনক রাসায়নিক ও বিপজ্জনক পণ্য সম্ভারের গুদাম আন্তর্জাতিক নিরাপত্তা মান অনুসারে স্থানান্তর এবং নিলামযোগ্য পণ্যের জন্য পৃথক কাস্টমস গুদাম স্থাপনের পাশাপাশি বিমানবন্দর এপ্রোন এলাকায় কোনো ধরনের পণ্য সংরক্ষণ নিষিদ্ধ করার পরামর্শ দিয়েছে।

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো শেডে আগুন লাগে গত ১৮ অক্টোবর। তদন্ত প্রতিবেদনের সব তথ্য বিশ্লেষণ ও প্রস্তাবনা প্রধান উপদেষ্টার নজরে আনা হয়েছে।

]]>
http://nybangla24.com/2025/11/26/%e0%a6%ac%e0%a6%bf%e0%a6%ae%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ac%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a6%e0%a6%b0%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%95%e0%a6%be%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%97%e0%a7%8b-%e0%a6%ad%e0%a6%bf%e0%a6%b2%e0%a7%87/feed/ 0
কড়াইল বস্তিতে আগুনের ঘটনায় প্রধান উপদেষ্টার উদ্বেগ ও সমবেদনা http://nybangla24.com/2025/11/25/%e0%a6%95%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f/ http://nybangla24.com/2025/11/25/%e0%a6%95%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f/#respond Wed, 26 Nov 2025 04:54:21 +0000 https://nybangla24.com/?p=1956 রাজধানীর কড়াইল বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে বিপুলসংখ্যক ঘর পুড়ে বহু পরিবার নিঃস্ব হয়ে পড়ার ঘটনায় গভীর উদ্বেগ ও সমবেদনা প্রকাশ করেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাতে এক বার্তায় এ ঘটনায় আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন প্রধান উপদেষ্টা। পাশাপাশি তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন।

প্রধান উপদেষ্টা বলেন, কড়াইল বস্তির অগ্নিকাণ্ডে যেসব পরিবার গৃহহীন হয়ে পড়েছেন, তাদের দুঃখ-কষ্ট আমাদের সকলের বেদনার। ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সরকার প্রয়োজনীয় সব ধরনের সহায়তা নিশ্চিত করবে।

তিনি আরও জানান, সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষণিকভাবে উদ্ধার ও ত্রাণ কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা রোধে কার্যকর ব্যবস্থা নিতে নির্দেশনা প্রদান করা হয়েছে।

]]>
http://nybangla24.com/2025/11/25/%e0%a6%95%e0%a6%a1%e0%a6%bc%e0%a6%be%e0%a6%87%e0%a6%b2-%e0%a6%ac%e0%a6%b8%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%bf%e0%a6%a4%e0%a7%87-%e0%a6%86%e0%a6%97%e0%a7%81%e0%a6%a8%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%98%e0%a6%9f/feed/ 0
শাটডাউনে নাকাল যুক্তরাষ্ট্রের আকাশপথ, বাতিল ১৪০০’র বেশি ফ্লাইট http://nybangla24.com/2025/11/10/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%9f%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d/ http://nybangla24.com/2025/11/10/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%9f%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d/#respond Mon, 10 Nov 2025 05:10:02 +0000 http://nybangla24.com/?p=1821 কেন্দ্রীয় সরকারের তহবিল আবার চালু করা নিয়ে সিনেটে একটি সমঝোতায় পৌঁছেছেন ডেমোক্রেটিক ও রিপাবলিকান দলের সদস্যরা। এর ফলে যুক্তরাষ্ট্র সরকারে রেকর্ড ৪০ দিন ধরে চলা শাটডাউন বা অচলাবস্থার অবসান হতে চলেছে, খবর মার্কিন সংবাদমাধ্যমের।

]]>
http://nybangla24.com/2025/11/10/%e0%a6%b6%e0%a6%be%e0%a6%9f%e0%a6%a1%e0%a6%be%e0%a6%89%e0%a6%a8%e0%a7%87-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%95%e0%a6%be%e0%a6%b2-%e0%a6%af%e0%a7%81%e0%a6%95%e0%a7%8d%e0%a6%a4%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d/feed/ 0
জুলাই সনদের পুরোটা নারীবর্জিত, আমি তা গ্রহণ করি না http://nybangla24.com/2025/11/09/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ac/ http://nybangla24.com/2025/11/09/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ac/#respond Mon, 10 Nov 2025 03:33:20 +0000 http://nybangla24.com/?p=1810 নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান শিরীন পারভীন হক বলেছেন, ‘জুলাই সনদের পুরো প্রক্রিয়াটা নারীবর্জিত ছিল। আমি এই সনদ গ্রহণ করি না।’

তিনি বলেন, ‘সেদিন দক্ষিণ প্লাজায় (জুলাই সনদ সইয়ের দিন) আমি উপস্থিত ছিলাম। তখনই আমি পোস্ট করেছি যে আজ আবারও সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় পুরুষ শাসন কায়েম হলো।

কোনো নারীর কথা নেই, কোনো নারীকে রাখা হয়নি, কোনো নারী সংগঠনকে ডাকা হয়নি।’শিরীন পারভীন হক বলেন, ‘এটি আমাদের শুধু ব্যথিতই করেনি, বরং গভীর উদ্বেগও তৈরি করেছে। এ পরিস্থিতি আমাদের কোন দিকে নিয়ে যাচ্ছে, তা নিয়ে আমার ভয় রয়েছে। তাই আপনারা যতই বাস্তবায়নের কথা ভাবুন, আমি এই সনদ গ্রহণ করি না।
এ সনদের প্রতি আমার কোনো সম্মান নেই।’শনিবার (৮ নভেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘নারীর কণ্ঠে জুলাই সনদের বাস্তবায়ন রূপরেখা’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন। জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সহযোগী সংগঠন জাতীয় নারীশক্তি এ আলোচনাসভার আয়োজন করে।শিরীন হক বলেন, ‘আমরা জলে ভেসে আসিনি।

আমাদের বড় বোনরা বাংলাদেশ মহিলা পরিষদে ১৯৭০ সাল থেকে সংগ্রাম করছেন আর আমরা ১৯৮৪ সাল থেকে এই আন্দোলনে অংশ নিয়েছি। আমরা লড়াই করেছি। তাই নারীদের এভাবে উপেক্ষা করা কখনো মেনে নেওয়া যায় না। আমাদের প্রতিবাদ স্পষ্ট, আমরা জুলাই সনদ গ্রহণ করি না।’তিনি বলেন, ‘আপনারা সবাই জানেন, ৫ আগস্টে আমাদের প্রত্যাশা আকাশ ছুঁয়েছিল।
যে বাচ্চা ছেলে-মেয়েরা রাস্তায় লড়াই করেছে, বাস্তবে কারো অঙ্গহানি হয়েছে, কেউ শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, আজও অনেকেই বিভিন্ন হাসপাতালে বা বাড়িতে চিকিৎসাধীন। কিন্তু তারা কেন আন্দোলনে নেমেছিল? কারণ তারা একটি সুন্দর, ভালো এবং বৈষম্যহীন বাংলাদেশ দেখতে চেয়েছিল।’‘নারীবিষয়ক সংস্কার কমিশন গঠনের সময় মূল লক্ষ্য ছিল এই বাচ্চাদের লড়াইকে সামনে রেখে বৈষম্যমুক্ত বাংলাদেশের জন্য নারীর ভূমিকা নির্ধারণ করা।’তিনি বলেন, ‘আমাদের প্রতিবেদনেই স্পষ্টভাবে উল্লেখ আছে, সর্বস্তরে নারীর প্রতি বৈষম্য ও সমস্যার সমাধানের লক্ষ্যে পদক্ষেপ নেওয়া প্রয়োজন।’

নারীবিষয়ক সংস্কার কমিশনের প্রধান বলেন, ‘কমিশন চার মাস ধরে কাজ করেছে, ঢাকার বাইরে এবং বিভিন্ন অঞ্চলে বিভিন্ন শ্রেণি, পেশা ও জাতিগোষ্ঠীর মানুষের সঙ্গে পরামর্শ সভা করেছে। তাদের চাহিদা, দাবি ও প্রত্যাশা সংগ্রহ করে প্রস্তাবগুলো তৈরি করা হয়েছে। কমিশন মোট ৪২৩টি প্রস্তাব করেছে, যা তিন ভাগে ভাগ করা হয়। ১. অন্তর্বর্তী সরকার অস্থায়ী অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নযোগ্য প্রস্তাব; ২. পরবর্তী নির্বাচিত সরকারের বিবেচনার জন্য প্রস্তাব এবং ৩. দীর্ঘমেয়াদি মনস্তাত্ত্বিক ও সাংস্কৃতিক পরিবর্তনের জন্য প্রস্তাব।’

]]>
http://nybangla24.com/2025/11/09/%e0%a6%9c%e0%a7%81%e0%a6%b2%e0%a6%be%e0%a6%87-%e0%a6%b8%e0%a6%a8%e0%a6%a6%e0%a7%87%e0%a6%b0-%e0%a6%aa%e0%a7%81%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%9f%e0%a6%be-%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b0%e0%a7%80%e0%a6%ac/feed/ 0
নিউ ইয়র্কে জাতীয় শোক দিবস উদযাপনের প্রস্তুতি http://nybangla24.com/2025/08/11/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf/ http://nybangla24.com/2025/08/11/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf/#respond Mon, 11 Aug 2025 04:37:43 +0000 http://nybangla24.com/?p=1798 চোখ প্রতিবেদন: প্রতিবছরের ন্যায় এবছরও নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০ তম  শোক দিবস উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এ উপলক্ষে এলাকাবাসীর পক্ষে দোয়া মাহফিল, খাবার বিতরণ, এগার শত জায়নামাজ বিতরণ, ব্লাড ডোনেশন ও গাছের চাড়া বিতরণ করা হবে।

জ্যাকসন হাইটস এলাকাবাসী ইনক্-এর সভাপতি শাকিল মিয়া ও সাধারণ সম্পাদক জেড আলম নমী জানিয়েছেন,  অনুষ্ঠান শুরু হবে ১৫ আগস্ট শুক্রবার দুপুর  তিনটায় দারুল হিদাইয়া মসজিদে দোয়া মাহফিলের মধ্য দিয়ে এবং শেষ হবে সন্ধ্যা ৯.০০টায়। তিনি উক্ত শোক দিবসের  অনুষ্ঠানে  সবাইকে উপস্থিত থাকার আহবান জানিয়েছেন।

উল্লেখ্য যে, জ্যাকসন হাইটস এলাকাবাসী ইনক্ ২০০৩ সাল থেকে যথাযোগ্য মর্যাদায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  শোক দিবস পালন করে আসছে।

]]>
http://nybangla24.com/2025/08/11/%e0%a6%a8%e0%a6%bf%e0%a6%89-%e0%a6%87%e0%a6%af%e0%a6%bc%e0%a6%b0%e0%a7%8d%e0%a6%95%e0%a7%87-%e0%a6%9c%e0%a6%be%e0%a6%a4%e0%a7%80%e0%a6%af%e0%a6%bc-%e0%a6%b6%e0%a7%8b%e0%a6%95-%e0%a6%a6%e0%a6%bf/feed/ 0
প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে লড়বেন চার প্রার্থী http://nybangla24.com/2023/12/05/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be/ http://nybangla24.com/2023/12/05/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be/#respond Wed, 06 Dec 2023 04:55:04 +0000 http://nybangla24.com/?p=1777 দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে গোপালগঞ্জ-৩ (কোটালীপাড়া-টুঙ্গিপাড়া) আসনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে লড়বেন চার প্রার্থী।

এরা হলেন, ন্যাশনাল পিপলস পার্টির প্রেসিডিয়াম সদস্য শেখ আবুল কালাম, জাকের পার্টির গোপালঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব মোল্লা, বাংলাদেশ সুপ্রিম পার্টির গোপালগঞ্জ জেলা শাখার সদস্য এম নিজাম উদ্দিন লস্কর ও গণফ্রন্টের প্রেসিডিয়াম সদস্য সৈয়দা লিমা রহমান।

গত সোমবার গোপালগঞ্জ-৩ আসনের রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ পাঁচ প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন। তবে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া অন্য চার প্রার্থীকে চেনেন না কোটালীপাড়াবাসী। এমনকি এলাকার ভোটারগণ এসব প্রার্থীর নামও কোনো দিন শোনেননি।

অন্যদিকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবার কাছে পরিচিত ও উন্নয়নের রূপকার হিসেবে ভোটারগণ তাকে ভোট দিয়ে পুনরায় দেশের প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আওয়ামী লীগের দুর্গ হিসেবে পরিচিত এই আসনে আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর আগে সপ্তম বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। এবার তিনি অস্টম বারের মতো সংসদ সদস্য হওয়ার জন্য নির্বাচন করছেন। স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ মনে করছেন, অন্যান্য বারের মতো এবারও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ আসন থেকে বিপুল ভোটে বিজয়ী হয়ে দেশের প্রধানমন্ত্রী হবেন। তারা মনে করছেন, যে চার জন প্রার্থী প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে নির্বাচন করছেন, তারা সবাই জামানত হারাবেন।

কোটালীপাড়া উপজেলার পূর্ণবর্তী গ্রামের ব্যবসায়ী ওলিউল্লাহ হাওলাদার বলেন, ‘আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিপক্ষে যে চার জন প্রার্থী নির্বাচন করবেন বলে শোনা যাচ্ছে, আমরা তাদেরকে কোনোদিন দেখিনি। এমনকি এদের নামও আমরা শুনিনি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিগত ১৫ বছরে আমাদের কোটালীপাড়ায় ব্যাপক উন্নয়ন করেছেন। আমি মনে করি, কোটালীপাড়ার শতভাগ ভোটারই প্রধানমন্ত্রী শেখ হাসিনা পাবেন।’

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আয়নাল হোসেন শেখ বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এই আসন থেকে এ বছর অষ্টম বারের মতো নির্বাচন করছেন। এর আগে তিনি এ আসন থেকে সাত বার সংসদ সদস্য নির্বাচিত হয়ে চার বার দেশের প্রধানমন্ত্রী হয়েছেন। বিগত নির্বাচনগুলোতে জননেত্রী শেখ হাসিনার বিপক্ষে যারা নির্বাচন করেছেন, তারা সবাই জামানত হারিয়েছেন। আশা করছি এবছরও এই চার প্রার্থী তাদের জামানত হারাবেন।

এ বিষয়ে জানতে চাওয়া হলে জাকের পার্টির গোপালগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক মাহবুব মোল্লা বলেন, ‘আমাদের দল থেকে দেশের ৩০০ আসনে প্রার্থী দেওয়া হয়েছিল। এর মধ্যে ২১৮ জনের মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে। আমি আমার দলের প্রধান পীরজাদা মোস্তফা আমির ফয়সালের নির্দেশে গোপালগঞ্জ-৩ আসন থেকে নির্বাচন করছি। তার নির্দেশে আমাকে নির্বাচনের শেষ দিন পর্যন্ত নির্বাচনি মাঠে থাকতে হবে। এখানে আমি কয় ভোট পেলাম, সেটি বড় বিষয় নয়। দলের প্রধান যদি মনে করেন আমাকে নির্বাচনি মাঠ থেকে সরে যেতে হবে, তাহলে আমি নির্বাচনি মাঠ থেকে সরে যাব।’

]]>
http://nybangla24.com/2023/12/05/%e0%a6%aa%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%a7%e0%a6%be%e0%a6%a8%e0%a6%ae%e0%a6%a8%e0%a7%8d%e0%a6%a4%e0%a7%8d%e0%a6%b0%e0%a7%80-%e0%a6%b6%e0%a7%87%e0%a6%96-%e0%a6%b9%e0%a6%be%e0%a6%b8%e0%a6%bf%e0%a6%a8%e0%a6%be/feed/ 0